
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৪:৪৬ পি.এম
ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পরিবার ও স্থানীয়রা জানান, সকাল ৮ টার দিকে বাড়ির পিছনের একটি পুকুরে স্থানীয় জেলেরা মাছ জাল দিয়ে মাছ ধরে নিয়ে যান। পরিবারের সদস্যদের ধারনা সকাল সাড়ে ৯ টার দিকে শিশুটি হয়তো সকলের অজান্তে একাই পুকুর পাড়ে গিয়ে পা পিচলে পুকুরে পড়ে যায় এবং পানিতে ডুবে সেখানে তার মর্মান্তিক মৃত্যু হয়। সকাল সাড়ে ১০ টার দিকে শিশুটির বাবা-মা তার সন্তান বাড়িতে না থাকায় চাচা ও জ্যাটার বাড়িসহ এলাকার বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে বাবা-মা চিন্তিত হয়ে পড়েন। এক পর্যায়ে বাড়ির পিছনে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান শিশুটির নিথর দেহ পুকুরে ভেসে আছে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুর থেকে শিশুর নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
বালাতাড়ি ওয়ার্ডের ইউপি মহির উদ্দিন নিষ্পাপ শিশুটির পুকুরে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution