

তবে যেসব দেশ নিশ্চিতভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে, সেসব দেশে ১৮ ফেব্রুয়ারিকে (বুধবার) শাবান মাসের ৩০তম ও শেষ দিন হিসেবে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সংযুক্ত আরব আমিরাতসহ এসব দেশে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে চাঁদের নিচের প্রান্ত সূর্যাস্তের এক মিনিট আগে অস্ত যাবে। আর সৌদি আরবের রাজধানী রিয়াদে চাঁদ সূর্যাস্তের ৪২ সেকেন্ড আগে অস্ত যাবে। আর সৌদি আরবের তাবুক অঞ্চলে—যেখানে মাসটিতে চাঁদের অবস্থান তুলনামূলক দীর্ঘ হবে; সেখানে সূর্যাস্তের ঠিক সময়ে অস্ত যাবে চাঁদ; তখন চাঁদের পৃষ্ঠের বয়স হবে মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিট এবং সূর্যের সঙ্গে কৌণিক দূরত্ব হবে মাত্র এক ডিগ্রি।
কায়রোতে চাঁদ সূর্যাস্তের দুই মিনিট পর এবং আলজেরিয়ায় ছয় মিনিট পর অস্ত যাবে। এই সামান্য বিলম্ব সত্ত্বেও জ্যোতির্বিদরা নিশ্চিত করেছেন, ওই অঞ্চলের কোনও স্থান থেকেই অর্ধচন্দ্র দেখা যাবে না।
জ্যোতিবিজ্ঞানিরা বলেছেন, আগামী ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার সম্ভাবনা নেই। ওই দিন বিকেলে একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে; যা দক্ষিণ আফ্রিকা ও অ্যান্টার্কটিকার কিছু অংশ থেকে দেখা যাবে। এই সূর্যগ্রহণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অংশে সূর্যাস্তের সময়ের সঙ্গে সমানুপাতিক হবে, যা একটি দৃশ্যমান সংযোগের ইঙ্গিত দেয়। এতে ওই সময়ে বা পরবর্তী কয়েক ঘণ্টায় চাঁদ অর্ধচন্দ্র হিসেবে দেখা সম্ভব নয়।
প্রকৌশলী ওদেহ সতর্ক করে দিয় বলেছেন, সেদিন চাঁদ দেখা সংক্রান্ত যে কোনও ভুল তথ্যের বিষয়ে সতর্ক থাকা জরুরি। তিনি বলেন, এ ধরনের কোনও প্রতিবেদন এলে তা নিশ্চিতভাবে প্রমাণ করবে যে, কিছু ব্যক্তি আকাশে অনুপস্থিত চাঁদকে ভুল করে দেখেছেন বলে মনে করতে পারেন।
অ্যাস্ট্রোনমি সেন্টারের তথ্য অনুযায়ী, বহু ইসলামি আইনবিদ ও জ্যোতির্বিদ মনে করেন, যেসব অঞ্চলে চাঁদ সূর্যের আগে বা একই সময়ে অস্ত যায়, সেখানে ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর চাঁদ খোঁজার কোনও প্রয়োজন নেই। কারণ ওই সময়ে আকাশে চাঁদ দৃশ্যমান থাকে না। ফলে এসব অঞ্চল থেকে চাঁদ দেখা প্রায় অসম্ভব।
বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু দেশে শাবান মাসের ২৯তম দিন হিসেবে ১৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যেতে পারে। এসব দেশে চাঁদ দেখা এবং সেদিনের আবহাওয়ার ওপর নির্ভর করে রমজানের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অথবা ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) হতে পারে।
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। সে অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কিছু অংশসহ কয়েকটি দেশে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা যেতে পারে। আবহাওয়া ও স্থানীয় মানদণ্ডের ওপর নির্ভর করে এসব দেশে রমজান শুরু হতে পারে ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি।
সূত্র: খালিজ টাইমস।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution