
তেঁতুলিয়ায় ৪০ বছর ইমামতির পর আব্দুস সালামকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায় দিয়েছেন মুসল্লীরা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে মোটরসাইকেল বহর দিয়ে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নুরুন আলা নুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, শিশুস্বর্গ প্রতিষ্ঠাতা কবির আকন্দ, মাওলানা শহীদুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, মোজাম্মেল হক বিপ্লব, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, মসজিদ কমিটির পরিচালনা কমিটির সভাপতি তমিজ উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চাল ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা নিযাজিদ।
এছাড়াও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও মুসল্লীবৃন্দ। জানা যায়, ৭০ বছর বয়সী ইমাম আব্দুস সালাম উপজেলার আজিজ নগর গ্রামের আফাস মুন্সির ছেলে।
তিনি ১৯৮৬ সাল থেকে টানা ৪০ বছর ধরে উত্তর) দর্জিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তাঁর সম্মানে এ ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution