
দিনাজপুরের নবাবগঞ্জে ফলবাগানে ফ্রুট ব্যাগিং প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে তাদের উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজার জাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় উপজেলার কুশদহ ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে কৃষি কর্মকর্তা তাপস কুমার উপস্থিত ছিলেন। মাঠ দিবসে উপস্থিত কৃষকদের ফ্রুট ব্যাগিং প্রযুক্তির ব্যবহার, উপকারিতা ও কৃষি যান্ত্রিকীকরণের সুফল সম্পর্কে অবহিত করা হয়। এ সময় গ্রাম কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক আ ন ম খালিদ সরকার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোহাম্মদ আলী সিদ্দিকী, মাহফুজ আলম, মামনুর রশীদ, কৃষক মোফাখ্খারুল ইসলাম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। এতে এলাকার প্রায় শতাধিক কৃষক অংশ গ্রহন করে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution