
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান সরকারসহ নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের সহযোগিতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে খানসামা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণকারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution