
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৮:৫৫ পি.এম
মব সৃষ্টি করে নির্বাচনি প্রচার-প্রচারণা কাজে বাঁধা প্রদানের অভিযোগ এমপি প্রার্থী সিদ্দিকুল আলমের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. সিদ্দিকুল আলম লিখিত বক্তব্যে বলেন, আমি একজন সাবেক সংসদ সদস্য এবং রংপুর বিভাগের একজন সেরা করাদাতা। আমি এবারেও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির (এ) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়েছি। নির্বাচনি প্রচার প্রচারণার শুরু থেকে আমি ভোটারদের ব্যাপক সাড়াও পাচ্ছি। আর এতে আমার প্রতিন্দ›দ্বী প্রার্থী ঈষান্বিত হয়ে পড়েছেন। নির্বাচনি প্রচার প্রচারণা শুরু থেকে আমার বিজয় নিশ্চিত বুঝতে পেরে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী নির্দেশে তাঁর কর্মী ও সমর্থকেরা আমার নির্বাচনি প্রচার-প্রচারণায় নানাভাবে বাঁধার সৃষ্টি করে আসছে। ঘটনার দিন গত রবিবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে আমি নীলফামারী-৪ আসনের নির্বাচনি এলাকার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের মাষ্টারপাড়ায় সনাতন ধর্মাবম্বলবীদের একটি অষ্টপ্রহর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে গাড়িতে করে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে যাচ্ছিলাম। এ সময় প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর নির্দেশে তাঁর কিছু দলীয় কর্মী-সমর্থকেরা আমার গাড়িতে অবৈধ অস্ত্রবহন করা হচ্ছে দাবি করে আমার নির্বাচনি প্রচারণা কাজে বাঁধা ও মব সৃষ্টি করে। এ সময় তারা আমার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায় এবং আমার কর্মী-সমর্থকদের ওপর চড়াও হয়ে মারপিট করে। এতে আমার কয়েকজন কর্মী সমর্থক সামান্য আহত হয়।
সংবাদ সম্মেলনে সিদ্দিকুল আলম আরো বলেন, আমার জীবনের নিরাপত্তায় আমি একটি বৈধ অস্ত্রসহকারে একজন গানম্যান সঙ্গে নিয়ে নির্বাচনে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছি। আমার গানম্যান আব্দুর রাজ্জাক সেনাবাহিনীর সাবেক একজন সদস্য। অথচ আমার প্রতিপক্ষের লোকজন তা সত্তে¡ও আমার নির্বাচনি প্রচারণা কাজে নানা রকম বাঁধা ও মব সৃষ্টি করে। তিনি বলেন, গত রবিবারের ঘটনার বিষয়ে আমার পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মাসুদ রানা কিশোরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি আগামীতে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে নির্বাচনি প্রচার প্রচারণা চালানোর জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution