
প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১২:৪০ এ.এম
বিএনপি কর্মীরা হামলা করলো স্বতন্ত্র প্রার্থী সর্মথকের বাড়ীতে

জানা যায়, নাছির উদ্দিন ও আব্দুর রউফ মিয়া সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের তাজরুল ইসলামের ছেলে। তারা সাঘাটা-ফুলছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ এর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা কাজ করেন। ওই আসনে বিএনপির কিছু কর্মী সমর্থক ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে ১৫-১৬ জন হাতে লাঠিসহ দেশিয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। একপর্যায়ে তাদের টিনশেট বাড়ির বেড়া ভাংচুর করে। এছাড়াও তাদেরকে উদ্দেশ্য করে গালী গালাজসহ হুমকি ধামকি দেয়।
এবিষয়ে নাছির ও আব্দুর রউফ এর কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের একমাত্র দোষ আমরা হাঁস মার্কায় ভোট দিবো। আর এই জন্য বিএনপি লোকজন আমাদের বাড়ি ঘর ভাংচুর করেছে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাচ্ছি।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, বিষয়টি আমরা অবগত আছি। তবে পারিবারিক কোন্দল থেকে এমনটি ঘটেছে।
নির্বাচনের আগে এমন ঘটনার কারণে সাধারণ ভোটারদের মাঝে এখন ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে বলে ধারণা করছেন সুধীজন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution