
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৯:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৭:৫৯ পি.এম
সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান।
শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক কমল চন্দ্র রায়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৮টি ইভেন্টে শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution