
রাজধানীর শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে অবস্থান ও আন্দোলন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের, যান চলাচল বন্ধ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আহত প্রার্থী মহিউদ্দিন রনির অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ ঘটনা সম্পর্কে মন্তব্য করেননি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution