
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ১০:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৭:৪৯ পি.এম
ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষ্যে সভা

শনিবার (৭ ফেব্রুয়ারি) ১১ টার দিকে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিস থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালীউল্লাহ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব। এছাড়াও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী,সেবা কেন্দ্রের সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution