
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৪:২৪ পি.এম
নীলফামারীতে দাঁড়িপাল্লার সমর্থণে মহিলাদের শো-ডাউন

রবিবার দুপুরে(৮ফেব্রুয়ারী) জেলা শহরের বড় বাজার থেকে শুরু করে র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় মোড় (ডিসি মোড়) গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন নীলফামারী-০২(সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ বলেন, এতবড় শোডাউন নীলফামারীর মানুষ আগে কখোনো আর দেখেনি। মুলত দাড়িপাল্লার যে গণজোয়ার তার প্রমানই আজকের মিছিল।
বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নীলফামারী সদর আসনে দাঁড়িপাল্লা প্রতিকে সমর্থন জানিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মামুনুর রশিদ পাটোয়ারী বলেন, এটি স্মরণকালের বৃহৎ নারী মিছিল ছিলো। যা দাড়িপাল্লার সমর্থনে নারীরা ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। আগামী ১২ ফেব্রুয়ারী জামায়াত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ।
নীলফামারী সদর আসনে জামায়াত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ জানান, ন্যায় ও ইনসাফ কায়েম করতে চাই আমরা। সারাদেশে দাড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। নীলফামারীকে আধুনিক টেকসই ও উন্নত নীলফামারী গড়তে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
এরআগে সকাল নয়টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর নারী কর্মী সমর্থকরা পায়ে হেঁটে, অটোরিকসা, ভ্যান যোগে শহরের বড়বাজারে জড়ো হতে থাকে। ঘন্টার মধ্যে বড় বাজার, ফায়ার সার্ভিসসহ আশপাশ এলাকা কানায় কানায় পুর্ণ হয়ে যায়।
জামায়াত নেতারা বলছেন, তিন কিলোমিটার দীর্ঘ মহিলা কর্মী সমর্থকদের এই মিছিল নির্বাচনে বিরাট প্রভাব ফেলবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution