
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৭:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৬:৪৯ পি.এম
ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়েজেনে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ টায় স্থানীয় কাচারী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদ। বিশাল এই নির্বাচনি জনসভায় বিকালেই স্থানীয় কাচারী মাঠটি হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায়।
এ সময় প্রধান অতিথি ড.আতিক মুজাহিদ বলেন, কৃষকদের জন্য হিমাগার প্রতিষ্টা করে কৃষকের পাশে থাকার অঙ্গিকার করেন। এছাড়াও পিছিয়ে পরা কুড়িগ্রামকে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যেতে চাই সবার সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি অসৎ মানুষকে ভোট না দেওয়ার আহবান জানিয়ে শাপলা কলিতে ভোট দেওয়ার প্রার্থনা করেন। এসময় তিনি মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত, চাদাঁবাজী মুক্ত কুড়িগ্রাম গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। আমি নির্বাচনে জয়ী হলে আমার মোবাইল নাম্বার মোড়ে মোড়ে টাঙ্গিয়ে দেয়া হবে। আপনাদের সব সমস্যা শেয়ার করবেন।
জনসভা শেষে প্রার্থী ড.আতিক মুজাহিদ এর নেতৃত্বে একটি নির্বাচনী র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। জনসভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুর রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও জেলা সাবেক আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, দেওয়ান আমিনুল ইসলাম, জেলা শ্রমিক ফেডারেশেনের সভাপতি এ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, জেলা সহকারী সেক্রেটারী মোহাম্মদ শাহজালাল সবুজ, মোঃ রফিকুল ইসলাম মাস্টার, ডাকসুর পরিবহন সম্পাদক, ঢাকা পূর্বমহানগর ইসলামী ছাত্রশিবির সভাপতি আসিফ আব্দুল্লাহ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution