

ভিডিওতে প্রভাকে বেশ উচ্ছ্বসিত মেজাজে দেখা গেছে। তিনি জানান, শুটিং বা কাজের চাপে নয় বরং অফিসেই তার দিনটি সবচেয়ে গোছানো কাটে। প্রভা বলেন, ‘একমাত্র অফিসে যেদিন আসি সেই দিন সবকিছু টাইম মত হয়। টাইম মত নামাজ পড়ি, টাইম মত খাই, টাইম মত ঘুম থেকে উঠি। সবকিছু একদম টাইমলি মানে পুরা দিনটা একদম প্রপারলি ইউটিলাইজ করা হয়। একটা প্রোডাক্টিভ ডে হয়।’

তার কথায়, ‘অফিসে আসলে যখন যেইরকম ডিশ খেতে ইচ্ছে করছে কোনোদিন সালাদ, কোনোদিন সুপ সেটা খেতে পারছি। মানে সবকিছু মিলিয়ে আমি একমাত্র প্রেফার করি অফিসে আসতে।’
ভিডিওর শেষে নিজের বিকেলের খাবার দেখিয়ে তিনি বলেন, ‘এই যে দেখেন, আমার খাইতে ইচ্ছে করছে সালাদ, কি সুন্দর করে বানায়ে দিছে। এই যে ডেজার্টও দিছে, বাট আমি ভাবছি চিনি কমায়ে দেবো। অল্প একটুখানি দই দিছে। দ্যাটস ইট। ভেরি গুড, আই প্রেফার অফিস।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution