
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১০:৪৬ পি.এম
কিশোরগঞ্জে জাপার এমপি প্রার্থী সিদ্দিকুল আলমের নির্বাচনী গনমিছিলে মানুষের ঢল

নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় পাটির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিকের নির্বাচনী গন মিছিল অনুষ্টিত হয়েছে। এতে প্রায় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিত হয়। সোমবার( ৯ ফেব্রুযার) বিকেলে মিনি স্টেডিয়াম মাঠে সমাবেত হয়ে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময়ে জাতীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সঙ্গে খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন।
সিদ্দিক বলেন, আমি জনগণের সেবা করতে চাই, যারা ছিলেন আমার সঙ্গে আগামীতে থাকবেন। আমি এলাকার উন্নয়ন করতে চাই। এসময়ে মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু,পুটিমারি ইউপি চেয়ারম্যান আবু সায়েম, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, ,বাহাগলি ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution