সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা | দৈনিক সকালের বাণী
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৬:০৪ পি.এম
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তার এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ প্রদান করা হবে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে সাড়ম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।