
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত জেরে দেবরের কোদালের আঘাতে ভাবি ও ভাতিজা আহত হয়েছে। গতকাল সোমাবার উপজেলার বোয়ালী ইউনিয়নের হাসগাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে। এঘটনায় সদর থানায় একটি অভিযোদ দেয়া হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, চলতি বছর ৯ ফেব্রুয়ারিতে বেলা ১১ টার দিকে আইনুল ইসলাম জমিতে কাজ করতে গেলে আব্দুর সামাদ ও তার গংদের সাথে সাথে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আইনুল কবিরের মা আব্দুস সামাদ ওরফে বাচ্চা বাবাকে গালিগালাজ বন্ধ করার কথা বলেন। এতে ক্ষিপ্তক্ষিপ্ত আব্দুস সামাদ তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো কোদাল দিয়ে মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত হার কাটা জখম হয়। আইনুল মাকে বাঁচাতে গেলে তিনিও গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা আইনুল ও তার মা মোছা রাহেলা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটার বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution