
নীলফামারীর চারটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। বিজয়ীরা হলেন নীলফামারী-০১ আসনে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-০২ আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-০৩ আসনে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও নীলফামারী-০৪ আসনে সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
নীলফামারী-০১ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুুরুল ইসলাম আফেন্দীকে জামায়াতের আব্দুস সাত্তার, নীলফামারী-০২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে হারিয়ে জামায়াতের আল ফারুক, নীলফামারী-০৩ আসনে বিএনপির সৈয়দ আলীকে হারিয়ে জামায়াতের মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও নীলফামারী-০৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকারকে হারিয়ে জামায়াতের আব্দুল মুনতাকিম বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে প্রার্থীদের বিজয়ের খবরে সন্ধ্যার পর থেকে শহরে আনন্দ মিছিল করেন নেতা কর্মীরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution