
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। শনিবার বিকেল ৫ টার দিকে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সংগঠনটির উপজেলা কার্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মো. সোহান ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত এমপি ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. মাজেদুর রহমান সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামি সুন্দরগঞ্জ উপজেলার সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মো. সামিউল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মোহাম্মদ শাওন, জেলা অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. শাকিল আহমেদ। এসময় আরও বক্তব্য দেন ছাত্র শিবিরের সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি মো. শাহিন সরকার, সুন্দরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা শাখার সভাপতি মো. আবু রায়হানসহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution