

সৌদিভিত্তিক ‘হারামাইন’ নামে ওয়েবসাইট থেকে বলা হয়েছে, “সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু।”
তারা আরও বলেছে, “মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম, কিয়াম এবং ইবাদত কবুল করুক। এবং তিনি যেন আমাদের এই বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলোকে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন। আমীন।”

সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতারও এখন পর্যন্ত চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। তবে সৌদির প্রতিবেশী ওমানে আজ চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে প্রথম রোজা হবে আগামী বৃহস্পতিবার। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও চাঁদ দেখা যায়নি।
মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশেও প্রথম রোজা হবে বৃহস্পতিবার।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution