
প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৬:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৯:৫০ পি.এম
ওজনে কম দেওয়ায় ডোমারে ফিলিং স্টেশনকে জরিমানা

নীলফামারীর ডোমার উপজেলায় ওজনে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ডোমার সদর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স ডোমার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শম্ভু নাথ বায়কে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে প্রতি ১০ লিটার অকটেন বিক্রির ক্ষেত্রে ৫৭৯ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে আইন অনুযায়ী তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুরের ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন। এ সময় ডোমার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution