
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৬:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৯:০৬ পি.এম
রাজারহাটে মোটরসাইকেলের ধাক্কায় ট্রেন চলাচল বন্ধ

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে গেলে সাময়িকভাবে বিকল হয়ে পড়ে ট্রেনটি। আতংকিত হয়ে পড়ে কয়েক হাজার রেলযাত্রী। ফলে কয়েক ঘন্টার জন্য ওই লাইনে বন্ধ হয়ে পড়ে রেল যোগাযোগ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুরগামী রমনা কমিউটার লোকাল ট্রেন (ডাউন-১৩৩) রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজ সংলগ্ন রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।
সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে কয়েক টুকরো হয়ে যায়। পরে ট্রেনটি রাজারহাট ভূমি অফিস সংলগ্ন রেললাইনের ওপর থামানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি চলাচলের সময় রেললাইনের একপাশে রাখা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যায়। ফলে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লোকোমাস্টার তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন।
ট্রেন পরিচালক মো: কিবরিয়া বলেন, “প্রাথমিকভাবে ট্রেনের বেশ কয়েকটি পা-দানি এবং ইঞ্জিনের মেইন রিসার্ভার পাইপ খুলে যাওয়ার বিষয়টি চোখে পড়ে। আরও কয়েক জায়গায় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় এ ইঞ্জিন ব্যবহার করে ট্রেন চালানো সম্ভব হবে না। বিকল্প রেক ব্যবহার করে ট্রেনটি সরিয়ে নেওয়া হবে।”
ঘটনার ফলে ওই রুটে সাময়ি
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution