
প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৮:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৯:৪৮ পি.এম
রাজারহাটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাত ১২টা ১ মিনিটে রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, রাজারহাট থানা পুলিশ, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন, এনসিপি, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব রাজারহাটসহ সকল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
শহিদ মিনার ও আশপাশের এলাকা আলোকসজ্জা ও ব্যানার-ফেস্টুনে সাজানো হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution