

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করার অভিযযোগে তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জামতলা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত মায়ের দোয়া ফল ভান্ডার, মেসার্স মহামায়া ফল ভান্ডার ও আল্লাহর দান ফল ভান্ডারকে দেড় হাজার টাকা করে জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত নিম্নমানের খেজুরগুলো ধ্বংস করার নির্দেশ প্রদান করে। এসময় ভ্রাম্যমাণ আদালত ইফতার সামগ্রীর বিভিন্ন দোকান পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, রমজান মাসে মানুষের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ইফতার সামগ্রী ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মানহীন খেজুর বিক্রি করার দায়ে তিনজন ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য খাবার নিশ্চিত করণে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution