
মেহজাবীন বলেছিলেন টলিউড ছবিতে প্রস্তাব পাওয়ার কথা, অস্বীকার নির্মাতার সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় লাগেজে ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। যদিও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাঁদের ছেড়ে দেন। মাদককাণ্ডের বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার মুখে পড়েন মেহজাবীন।
এর প্রেক্ষিতে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) এক পোস্টে অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে টার্গেট করে বারবার মানহানির চেষ্টা করা হচ্ছে। মেহজাবীনের কথায়, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’
মেহজাবীনের বিরুদ্ধে প্রতারণার মামলা, যে রায় আদালতের তিনি আরও যোগ করেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’
বর্তমানে প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করে মেহজাবীন লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। যা একেবারেই কাম্য নয়।’
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন চৌধুরী নারীদের ওপর সাইবার হামলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’ সবশেষে নিজের পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার করে তিনি সবার সহযোগিতা কামনা করেন। মেহজাবীন বলেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution