
দিনাজপুরের নবাবগঞ্জে কিটনাশক কিনতে বাজারে যাওয়ার পথে ফিরোজ নুর (৪২) নামক এক যুবকের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মাড়াষ গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।
সোমবার সকাল ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই খায়রুল আলম বলেন- ফিরোজ নুর বাড়ী থেকে কীটনাশক কিনতে মোটর সাইকেল যোগে গোলাপগঞ্জ বাজারে যাওয়ার পথে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছিলে অপর দিক থেকে আসা একটি সিএনজি গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দে বলেন- স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution