
দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি নং এস-১২০৬৮) এর উদ্যোগে নবগঠিত ৭১ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার-এর কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে নবগঠিত কমিটির সভাপতি আহমদ উল্লাহ, সাধারণ সম্পাদক নূর জামান ও সাংগঠনিক সম্পাদক মো. নূর বখত হোসেনের নেতৃত্বে অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে উভয় কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া শিক্ষক নেতৃবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-প্রশাসনের সমন্বিত কার্যক্রম জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সাক্ষাতের শেষে উভয়পক্ষ ভবিষ্যতে সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution