

দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে অর্চনা রায় (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্চনা রায় ওই গ্রামের পরিমল রায়ের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরের ধারে আরও দুই শিশুর সঙ্গে খেলছিল অর্চনা। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। পরে এক শিশুর মা তার মেয়েকে খুঁজতে গিয়ে অর্চনাকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রানীরবন্দর বাজারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, দুপুরে তিন শিশু একসঙ্গে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution