
রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজাহারুল ইসলাম গতকাল মঙ্গলবার সকালে বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আকরাম আলী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়। এটিএম আজাহারুল ইসলাম এমপি এ সময় এই অঞ্চলের অসহয় মানুষের কল্যানে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহবান জানান।
তিনি প্রতিবন্ধী শিশুদের খোঁজ-খবর নেন এবং তাঁদের সাথে কুশল বিনিময় করেন। সময় জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মকর্তাগন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এটিএম আজাহারুল ইসলাম এমপি বিকেলে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট হাইস্কুল মাঠে স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution