
“দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে” স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্ষপূর্তিতে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও কেক কাটার আয়োজন করেন দলটির উপজেলা কমিটি। শনিবার বিকেলে উপজেলা পরিষদ (পুরাতন) চত্তর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে সুন্দরগঞ্জ পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাহিরগোলা জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত এক সমাবেশ করেন তাঁরা। এতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মো. লুৎফর রহমান বকসী, যুগ্ম সমন্বয়কারী মো. আজিজুর রহমান ও জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান। পরে ইফতার শেষে পৌর পার্কে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution