
নীলফামারীর সৈয়দপুর শহরের কেন্দ্রস্থলে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক সোয়া বারটার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ওই সড়কে অবস্থিত সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংঘটিত অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুইটি বাণিজ্যিক ব্যাংকের শাখার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সৈয়দপুরসহ আটটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘন্টা চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের উল্লিখিত সড়কের সৈয়দপুর তুলা ঘরের পেছনের একটি গোডাউন থেকে প্রথমে আগুনে সূত্রপাত ঘটে। এর পর আগুনের লেলিহান শিখা পাশে থাকা একরামুল হক কটন সপ, ফেরদৌস কটন সপ ও ঢাকা ব্যাংক পিএলসি ও ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক সৈয়দপুর শাখার ভবনে ছড়িয়ে পড়ে। এতে একরামুল হক কটন সপ, ফেরদৌস কটন সপ’র বিপুল পরিমাণ টাকার মালামাল এবং ঢাকা ব্যাংক পিএলসি ও ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক সৈয়দপুর শাখার মূল্যবান আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে।
তবে আগুনে উল্লিখিত ব্যাংকের শাখা দুইটির ভোল্টে থাকা নগদ টাকা পয়সার কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগুনের খবর পেয়ে নীলফামারী, সৈয়দপুর, উত্তরা ইপিজেড, দিনাজপুরের পাবর্তীপুর, রংপুরের তারাগঞ্জসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পানির অপ্রতুলতা ও উৎসুক জনতার ভিড় সামলে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভানোর কাজে মারাত্মক হিমশিম খেতে হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ জানা যায়নি।
তবে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের দাবি ঢাকা ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার ভবনে বৈদ্যূতিক ওয়েন্ডিং কাজ করা হচ্ছিল। এ সময় বৈদ্যূতিক ওয়েন্ডিং থেকে বিচ্ছুরিত অগ্নি শিখা পাশে থাকা তুলার বস্তায় এসে পড়ে। এতে দ্রæতগতিতে তা পুরো তুলার গোডাউনসহ আশেপাশে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ছড়িয়ে যায়। এদিকে, সৈয়দপুর মার্কেটে আসন্ন ঈদের বেচাকেনার ভর মৌসুমে আগুনে ঘটনায় পুরো সৈয়দপুর মার্কেটের সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান মুর্হুতেই বন্ধ হয়ে পড়ে। মার্কেটের আতঙ্কিত ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে অগ্নিকান্ডস্থলে ছুঁটে আসেন। এ সময় অগ্নিকান্ডস্থলে হাজার হাজার উৎসুক মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুঁটে আসেন। নীলফামারী- ৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. আব্দুল মুনতাকিম অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অগ্নিকান্ডস্থলে ছুঁটে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আনোয়াররুল হক বলেন, পানি স্বল্পতার কারণে আগুন নেভানোর কাজে মারাত্মক বিঘেœর সৃষ্টি হয়। তারপরও তাঁর বিভিন্ন ইউনিটের সদস্য শহরের নানা উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপন যায়নি। তদন্তসাপেক্ষে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution