
নীলফামারীতে ‘বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা যুবভবনের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সিড ফাইন্যান্সিং উইং’ পরিচালক একেএম মফিজুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) হাসান আলী। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) হাসান আলী জানান, প্রশিক্ষণে ৪০জন অংশ নিচ্ছেন। ২০২৫-২০২৬ অর্থ বছরের এটি দ্বিতীয় ব্যাচ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution