
প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৭:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৯:০৭ পি.এম
গাইবান্ধায় নকল সার, কীটনাশক ও বীজ বিক্রির দায়ে জরিমানা

গাইবান্ধায় নকল সার, কীটনাশক ও ধানের বীজ বিক্রির দায়ে বর্ণা কৃষি বিতানে তিনটি বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে। ওই বিতানের মালিক তারিফুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছে। বুধবার বিকেলে শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোম্পানীর নকল কীটনাশক সামগ্রী জব্দ করা হয়। ভোক্তা অধিকার, কৃষি বিভাগ ও জেলা প্রসাসাশন যৌথ অভিযান চালায়।
এসময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকারের গাইবান্ধা সহকারি পরিচালক আফসানা পারভীন, জেলা প্রসাশন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সেনা বাহিনীর ও পুলিশ সদস্যরা। এসময় বর্ণা কৃষি বিতানের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিজেন্টাসহ অন্যান্য কোম্পানীর নকল কীটনাশক দ্রব্যাদি জব্দ করা হয়। পরে জব্দকৃত নকল কীটনাশকগুলো আগুনে পুড়ে দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution