
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৫:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৭:২৬ পি.এম
তারাগঞ্জে সাংবাদিক আবুল কালাম আজাদ আর নেই

রংপুরের তারাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও তারাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কমিটির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ আর নেই। শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার আলমপুর ইউনিয়নে নিজ গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক বাংলাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। এছাড়াও ‘সাপ্তাহিক চিকলী’ নামে একটি পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করতেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে উপজেলা প্রেস-ক্লাবের উপদেষ্টা সাংবাদিক রহিদুল মিয়া, আহবায়ক বিপ্লব হোসেন অপু, যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম বিজয় সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution