
গাইবান্ধায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিসুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, খন্দকার আল আমিন, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক শামীম আহমেদ পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাবেক ছাত্রনেতা নাহিদুজ্জামান নিশাদ, পৌর আহবায়ক শামীম রেজা, প্রমুখ। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution