
প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১১:০৮ পি.এম
কাউনিয়ায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া

রংপুরের কাউনিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের প্রায় তিন শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন,সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution