
রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার উপজেলা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নারী শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মো. রায়হান সিরাজী, এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলেমুল বাসার, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, গঙ্গাচড়া থানা অফিসার ইনচার্জ আব্দুর ছবুর, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম ও তথ্য সেবা কর্মকর্তা তাসমিন খুশবু সরকার।সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আখতার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আখতার বলেন, নারী দিবস শুধু একটি দিন নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠার গুরুত্ব। আমরা চাই গঙ্গাচড়ায় প্রতিটি নারী শিক্ষা, স্বাস্থ্যে সমান সুযোগ পায় এবং স্বনির্ভর হয়ে সমাজে অবদান রাখতে পারে। আলোচনা সভায় রায়হান সিরাজী বলেন, নারীর শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন আমাদের দেশের উন্নয়নের অন্যতম শক্তিশালী হাতিয়ার। নারী এগিয়ে গেলে পুরো সমাজ এগোয়। আমাদের সবাইকে নারী উন্নয়নে সমর্থন দিতে হবে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেন। সহযোগিতায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাম বিকাশ কেন্দ্র, কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থা, সীড এবং ইএসডিও-পিপিইপিপি-ইইউ, গঙ্গাচড়া, রংপুর।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution