
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (বাউস্ট) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের একাডেমিক কারিকুলাম পরিমার্জন ও আধুনিকায়নের লক্ষ্যে কারিকুলাম কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আইপিই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. আরিফুল আলম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং আইপিই বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত ওই সভায় একাডেমিক ও শিল্পক্ষেত্রের সমন্বয় সাধনে সভায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি প্যানেলের (আএপি) সদস্য হিসেবে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় সুপারিনটেনডেন্ট (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ, কোটস্ ডিজিটালের প্রজেক্ট ম্যানেজার মো. আশরাফুল আলম চৌধুরী এবং ইপিক গ্রুপের সেন্ট্রাল আইই অপারেশনস প্রধান তানভীর মাহমুদ সিলভাসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
সভায় ইউজিসি ও বিএইটি নির্দেশিকা এবং ওবিই টেমপ্লেট অনুসরণ করে আইপিই প্রোগ্রামের
গুণগত মানোন্নয়ন,পাঠ্যক্রম সংশোধন এবং শিল্প একাডেমিয়া সম্পর্ক সুদৃঢ়করণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। আইপিই বিভাগের অভ্যন্তরীণ কমিটির সদস্যবৃন্দও সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution