
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৮:৫৭ পি.এম
মিঠাপুকুরে কলেজছাত্রীর আত্মহত্যা

এক কলেজ ছাত্রী ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত কানিজ ফাতেমা শঠিবাড়ি মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শঠিবাড়ি মেঘনা হোটেলের মালিক মৃত কাশেম মিয়ার মেয়ে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার শঠিবাড়ি পুরাতন গরুহাটি সংলগ্ন ওই ছাত্রীর বাড়ির নিজ কক্ষে তার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের ভিড় জমে। পরে ঘটনাস্থলে যায় পুলিশ।
পরিবারের লোকজন ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত কানিজ ফাতেমা দেড় বছর বয়সে একটি সড়ক দূর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন। তারপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার দিবাগত রাতে সেহরির সময় তাকে খাবার খেতে ডাকা হলে কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। মঙ্গলবার দুপুরের দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহর সুরতহাল প্রতিবেদন সম্পূর্ণ করেন। এই মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই বলে জানায় পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, কলেজছাত্রী মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট সম্পূর্ন করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution