
সমাজকল্যান মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে ৫০ থেকে ৮০ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে, পর্যায়ক্রমে সাড়ে ৪ কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কোন অবস্থাতেই ভুল বুঝাবুঝির কারন নেই। ফ্যামিলি কার্ডের জন্য কোন টাকা দিতে হয় না। কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তা জনগণের বাড়িতে যাবে এবং কার্ড উপকার ভোগীর বাড়িতে পৌছিয়ে দেওয়া হবে।
গত মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নের বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণের স্থানীয় পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সমাজসেবা অধিপ্তরের রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা, দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আঃ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে উপকারভোগীদের হাতে ফ্যামেলি কার্ড তুলে দেন।
উপজেলায় মোট ৫৪০ জন হত দরিদ্র নারীকে এ কার্ড প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেকে ইতিমধ্যে নিজ নিজ মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা প্রাপ্ত হয়েছেন। এদিকে ফ্যামিলি কার্ড পেয়ে উচ্চসিত হয়েছেন কার্ড পাওয়া নারীরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution