
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৬, ১০:০৭ পি.এম
গঙ্গাচড়ায় রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বড়বিল এলাকার পাকুড়িয়া শরীফ ডিগ্রী কলেজ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
এতে উপস্থিত ছিলেন, পাকুড়িয়া দরবার শীরফ গদ্দিনীশিল পীর সাহেব রুহুল মাহমুদ ওজায়ের পীর সাহেব, রংপুর জেলা বিএনপির সদস্য সাবেক লক্ষীটারী ইউনিয়ন চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মাবু,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল আলীম প্রামাণিক, গঙ্গাচড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসী পরিবারের সদস্যরা অংশ নেন।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের গুরুত্ব, আত্মসংযম ও তাকওয়া অর্জনের বিষয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান তারা।
আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্টানটির আয়োজন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও রংপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিন। তিনি বলেন, প্রবাসে থাকলেও নিজের এলাকা ও মানুষের সাথে সম্পৃক্ত থাকার লক্ষ্যেই এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন করার চেষ্টা করছি ।
ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। স্থানীয়রা এই আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution