
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৬:৪০ পি.এম
ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক আটক

আটক মোজাফফর কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী জানান, বাগভান্ডার বিওপির কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পিলার ৯৫৭/এমপি এর নিকট দিয়ে দু'জন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বাংলাদেশের আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট বাজারে তারা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির নিয়মিত টহল দল ওই দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ওই দু'জন নিজেদের বাংলাদেশী নাগরিক দাবি করেন। বাজারে ওষুধ কিনতে এসেছেন বলে জানান। পরে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। এসময় মোজাফফর নামের একজনকে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, বাগভান্ডার বিওপি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো কার্যক্রম চলছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution