
রংপুরের বদরগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অভাবনীয়ভাবে ১৪জন শিক্ষার্থীর মধ্যে ১১জন জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। প্রত্যাশা কোচিং সেন্টার নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থীর এ সাফল্য অর্জন করায় অভিভাবকরা কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রতিষ্ঠান সুত্রে জানা যায়, বদরগঞ্জ পৌরশহরের জীতেন দত্তমঞ্চ সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ১৪ জন্য শিক্ষার্থী অংশ নেয়।
তাদের মধ্যে ট্যালেন্ট ও সাধারণ গ্রেডে ১১ জন বৃত্তি লাভ করেন। বৃত্তি প্রাপ্তরা হলেন, যথাক্রমে মোছা: নুঝাহাত রওনক, মো: মেহেদী হাসান মারুফ, তাওহীদ ইসলাম তন্ময়, মো: তাজবীদ ইনান শিফাত, সমুদ্র হক আরাবী, মো: তালিব ইয়াসির আয়ান, মিস. সাদিয়া রহমান, দিপান্বিতা চাকী বর্ষা, মিস. রিয়ান্তা ইসলাম বর্ষা, মো: সাখাওয়াত হোসেন শাফিন ও মরিয়ম মুস্তারি জেরিন।
প্রতিষ্ঠানটি বিগত ২০২০ সালে প্রতিষ্ঠা লাভ করে। এর ধারাবাধিকতায় একের পর এক সাফল্য অর্জন করে। প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল খালেক বলেন, আগামীদিনে এই প্রতিষ্ঠান থেকে আরও শিক্ষার্থী যাতে সাফল্য অর্জন করে সে চেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা, মনন বিকাশে সৃজনশীলতা বজায় রাখার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution