
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৬, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৪:৫৭ পি.এম
নীলফামারীতে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন

এতে সভাপতিত্ব করেন ক্যাব নীলফামারীর সভাপতি আল আমিন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মশিউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম রাজা, কণ্ঠশিল্পি ফারুক ভুইয়া, কুখাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক, ক্যাব জলঢাকা উপজেলা সভাপতি এমদাদুল হক, শিক্ষানবিশ আইনজীবী রেজাউল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের ফলে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি হচ্ছে। এই কারসাজির সাথে ব্যবসায়ী সিন্ডিকেট জড়িত। প্রশাসনের কাছে আহবান থাকবে সাধারণ মানুষকে জিম্মি করে যেন মুল্য বৃদ্ধি করা না হয়। মানববন্ধনের আগে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution