
পঞ্চগড়ের বোদায় পকেট মেরে ১৩হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনায় পকেটমার আনোয়ার হোসেন ওরফে নিতাইকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা। রবিবার বিকেলে (১৫মার্চ) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং লুণ্ঠিত টাকার মধ্যে ৭ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১৩ নীলফামারী (সিপিসি-২) সুত্র জানায়, ১১মার্চ হবিবর রহমান ও তার পরিবার ঈদের কেনাকাটা করতে যান পঞ্চগড়ের বোদা পৌরমার্কেটে। পোষাক দেখার সময় হবিবর রহমানের পকেট থাকা ১৩হাজার ৫’শ টাকা কৌশলে মেরে দেন নিতাই।
হবিবরের ঈদ আনন্দ ম্লান হওয়ার এই ঘটনা ভাইরাল হয়ে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনার প্রেক্ষিতে র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল তদন্ত শুরু করে এবং রবিবার বিকেলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আনোয়ার দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকার হিমায়েদ আলীর ছেলে।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, স্বস্তির মাধ্যমে মানুষ যেন ঈদের আনন্দ উদযাপন করতে পারে সেজন্য তৎপর রয়েছে র্যাব এবং বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution