
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ১১:৫৯ পি.এম
বোচাগঞ্জে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

দিনাজপুরের সেতাবগঞ্জ-এ অবস্থিত মাদ্রাসা-এ উলুমুল হেরা-র উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে ধনতলা হাসপাতাল রোডস্থ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুইজন হাফেজ ছাত্রকে পাগড়ী পরিয়ে দেন এবং তাদের পিতাদের মাথায় টুপি পরিয়ে সম্মাননা প্রদান করেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল মোতালেব সিয়াম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা জোবায়ের সাঈদ, সফিকুল আলম, মাওলানা আবু তাহের সিদ্দিকী, মাওলানা রেজাউল করিম, আলতাফুর রহমান, মাওলানা আমিনুল হক, মাওলানা মোশাররফ হোসাইন, আব্দুল্লাহ আল সেলিম, হাফেজ আব্দুল ওয়াহিদ শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution