
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ১১:৩৯ পি.এম
ফুলবাড়ীর আকাশে রহস্যময় সাদা-লাল রেখা ‘মিসাইল’ নাকি অন্য কিছু

মঙ্গলবার ইফতারের তিন থেকে চার মিনিট আগে ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেষা বালারহাট বাজারের আকাশের বুকে উল্লম্বভাবে নিচের দিকে নেমে আসা এই উজ্জ্বল রেখাটি দেখেন।
এ সময় অনেক প্রত্যক্ষদর্শী একে ‘মিসাইল’ বা ‘উল্কাপাত’ বলে ধারণা করছেন। আকাশে রহস্যময় এক সাদা ও লাল রেখা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম নেয়।
পরে মুহূর্তের মধ্যে কিছু উৎসুকজনতা এই দৃশ্যটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট করেন। সেটি ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্থানীয়ভাবে এটি নিয়ে ‘মিসাইল’ আতঙ্ক কিছুটা মুখে মুখে ছড়িয়েছে।
আজ শেষ বিকালে ফুলবাড়ীর আকাশ পরিষ্কার থাকা অবস্থায় হঠাৎ একটি লম্বা লাল- সাদা ধোঁয়ার মতো রেখা দৃশ্যমান হয়। এটি বেশ কিছুক্ষণ আকাশে স্থায়ী ছিল না। সাধারণ দোকান ও ঘর থেকে বেরিয়ে এসে এই অদ্ভুত দৃশ্য দেখতে ভিড় জমায়।
বালারহাট বাজারে প্রত্যক্ষদর্শী ঔষধ বিক্রেতা মামুন ইসলাম ও ওয়াকস্ ব্যবসায়ী আজাদ আলী জানান, ইফতার অল্প কিছু সময়ে বালারহাট বাজারের আকাশে দৃশ্যমান বস্তুটিতে মিসাইল বা রকেট বলে জানিয়েছেন। সেই তারা আতঙ্কিত হয়েছেন বলে জানান।
একই এলাকায় পানের দোকানদার রফিকুল ইসলাম ও ব্যবসায়ী আমিনুল ইসলাম সাজু জানান, যখন মিসাইল টি পূর্ব দিক থেকে বালারহাট বাজারের আকাশে পূর্ব দিক পশ্চিম দিকে কমপক্ষে চার পাঁচ মিনিট আকাশে দৃশ্যমান ছিল। আমরা তো অবিকল মিসাইলের মতোই দেখছি। আমার মতো অনেক মানুষও দেখেছে। অনেকে আবার মোবাইলে ধারণও করেছে।
একই কথা জানান বালারহাট বাজারের অটো চালক আজাদ আলীসহ অনেকেই।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution