
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ১:৩১ এ.এম
বোচাগঞ্জে আখচাষী ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়েতের আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরী, সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুক্তার হোসেন, বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী হামিদুর রহমান। এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ এবং সেতাবগঞ্জ চিনিকলের আখচাষীরা উপস্থিত ছিলেন।
সভায় আখচাষীদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution