
দীর্ঘ ২৩ বছর ধরে সংগঠনটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে আসছে ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সংগঠনে পক্ষ থেকে ঈদ উপলক্ষে পার্বতীপুর শহরের জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক পরিবারের মাঝে ১০তম বার্ষিক ঈদ উপহার সামগ্রী হিসেবে নতুন কাপড়, পাঞ্জাবি, শাড়ি পোলাও চাল, তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্যাকেট দুধ বিতরণ করা হয়। করোনাকালে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, অসহায়দের ঘরে পৌঁছে দেয়া হয় খাবার সামগ্রী ওষুধ, প্রতি ঈদে গরু, ছাগল কোরবানি করা হয় হতদরিদ্র মানুষের জন্য, ঈদ সামগ্রী নতুন পোশাক বিতরণ এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো
ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা মূলক কর্মক্রম করে আসছে সংগঠনটি।
পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন আহবায়ক এ টি এম তারিকুল আলম বলেন, আমাদের এই সংগঠন সবসময় মানুষের পাশে ছিল আছে ভবিষ্যৎ থাকবে। আমরা প্রতিবছর ঈদের সময় ঈদ উপহার বিতরণ করে থাকি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে নানা মানবিক সহায়তা দিয়ে থাকি। মানুষের পাশে থাকে এই সংগঠনটি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution