

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তামাক ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া (চোরপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের আকবর আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার মাগরিবের আগে সন্ধ্যা ৬টার দিকে এলাকায় হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় আশরাফুল বাড়ির পাশের একটি ক্ষেতে তামাক সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
অকাল এই মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এলাকাবাসী নিহতের বাড়িতে ভিড় করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution