
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৪:৩৯ পি.এম
ফুলবাড়ী সীমান্তে মাদক ও নারী-শিশু পাঁচার রোধে জনসচেতনতামূলক সভা

ঘন্টা ব্যাপী সভায় সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য আসা-যাওয়া বন্ধে কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স নীতি ঘোষণা, নারী ও শিশু পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারে বিজিবিকে দ্রুত তথ্য প্রদানসহ সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপার বন্ধ করা এবং কাঁটাতারের কাছে অযথা যাতায়াত না করাসহ বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন বিজিবি।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার রফিক মিয়া বক্তব্যে বলেন, সীমান্ত সুরক্ষা কেবল বিজিবির একার দায়িত্ব নয়, এতে স্থানীয় জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানান এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution